অটোরিকশা চোর চক্রের সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক চোর চক্রের সদস্যেেক আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

2026-08-12T12:13:14+00:00
2026-08-12T12:13:14+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
অটোরিকশা চোর চক্রের সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:১৩ পিএম 
ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক চোর চক্রের সদস্যেেক আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আড়াইগজ্ঞ বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

বুধবার(১২ আগস্ট) সকালে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত ওই যুবক পিরোজপুর সদর উপজেলার তেজখালি গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে ইমন মিয়া (২৫)।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগজ্ঞ বাজার এলাকায় মান্নান নামে এক ব্যক্তি অটোরিকশা সড়কের পাশে রেখে চা খেতে যায়। এর কিছুক্ষণ পর ফিরে এসে অটোরিকশাটি দেখতে না পেয়ে ডাক চিৎকার করতে থাকে, এসময় আশপাশের লোকজন খোঁজাখুঁজি এক পর্যায়ে চোর চক্রের এক সদস্যকে আটক করে গণপিটুনি দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই চোর সদস্যকে তাদের হেফাজতে নেয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অটোরিকশা  চোর চক্র  গণধোলাই  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: