ইন্দোনেশিয়ায় কয়েক দিনের ব্যবধানে ফের ফেরিতে আগুন, শতাধিক যাত্রী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার

2026-08-12T12:55:08+00:00
2026-08-12T13:17:10+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় কয়েক দিনের ব্যবধানে ফের ফেরিতে আগুন, শতাধিক যাত্রী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ১:১৭ পিএম
এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। যাত্রী তালিকা অনুযায়ী, ফেরিটিতে অন্তত ১১৪ আরোহী ছিলেন।

বুধবার (১২ আগস্ট) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরে বালি থেকে লম্বক দ্বীপে যাওয়ার পথে মাঝসমুদ্রে যাত্রীবাহী একটি ফেরিতে আগুন ধরে যায়। ফেরিটিতে থাকা যাত্রী ও ক্রুদের মধ্যে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আগুন লাগার খবর পেয়ে নৌবাহিনীর একটিসহ কয়েকটি উদ্ধারকারী জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নৌবাহিনীর একটি জাহাজ ও আরেকটি ফেরিসহ অন্তত তিনটি জাহাজে করে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি একটি হেলিকপ্টার আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

লম্বকের মাতারাম এলাকার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ হারিয়াদি জানান, ফেরিটিতে মোট কত যাত্রী ছিলেন, তা যাচাই করা হচ্ছে। তবে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ফেরিটির কাছে গিয়ে দেখা গেছে, সেখানে আর কোনো যাত্রী নেই। এখন উদ্ধারকারী দলগুলো আগুন লাগা জাহাজটির আশপাশে কাজ করছে।

কয়েক দিনের ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত সপ্তাহে জাভা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় ৫ জন নিহত হন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইন্দোনেশিয়া  ফেরি  আগুন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: