ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জোরপূর্বক ধর্মান্তর বন্ধে কঠোর আইন করার পাশাপাশি, জমি কেনাবেচার ক্ষেত্রেও নতুন আইনি বিধিনিষেধ আনা হবে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী

2026-08-12T13:17:00+00:00
2026-08-12T13:17:00+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:১৭ পিএম 
রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
জোরপূর্বক ধর্মান্তর বন্ধে কঠোর আইন করার পাশাপাশি, জমি কেনাবেচার ক্ষেত্রেও নতুন আইনি বিধিনিষেধ আনা হবে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এসব বিধিনিষেধের আওতায় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে জমি কেনাবেচার বিষয়টি সরাসরি পড়বে কি না, তা তিনি স্পষ্ট করেননি।

মঙ্গলবার (১১ আগস্ট) বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ সব কথা বলেন। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

শুভেন্দু অধিকারী জানান, জোরপূর্বক ধর্মান্তর ঠেকাতে তার সরকার শিগগিরই কঠোর আইন করবে। পাশাপাশি জমি কেনাবেচার ক্ষেত্রেও নতুন ‘আইনি বিধিনিষেধ’ আনা হবে।

তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই ইউসিসি আনব— এক দেশ, এক আইন। এরপর আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জোরপূর্বক ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করা এবং জমি কেনাবেচায় নতুন আইনি বিধিনিষেধ আনা।’


ধর্মান্তর এবং বিজেপির ভাষায় ‘ল্যান্ড জিহাদ’— এই দুটি বিষয় দীর্ঘদিন ধরে দলটির রাজনৈতিক প্রচারের অন্যতম অংশ। তবে প্রস্তাবিত ভূমি আইনে ঠিক কী ধরনের বিধিনিষেধ থাকবে, তা স্পষ্ট করেননি শুভেন্দু অধিকারী। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে জমি বা সম্পত্তি কেনাবেচায় এতে কোনও বাধা থাকবে কি না, সেটিও তিনি জানাননি।

তবে তার এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী বিজেপিশাসিত অন্যান্য রাজ্যের ভূমি আইন নিয়ে তুলনা শুরু হয়েছে। এসব রাজ্যে সংরক্ষিত জনগোষ্ঠী ও নির্দিষ্ট এলাকায় কিছু ধরনের জমি কেনাবেচায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জমি নিয়ে এই উদ্যোগের সঙ্গে জনসংখ্যার পরিবর্তন, অবৈধ অভিবাসন এবং সীমান্তবর্তী জেলাগুলোতে জমির নিয়ন্ত্রণ নিয়ে বিজেপির বৃহত্তর রাজনৈতিক বক্তব্যেরও সংশ্লিষ্টতা রয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ধর্মান্তর  কঠোর আইন  পশ্চিমবঙ্গ  জমি কেনাবেচা  বিধিনিষেধ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: