২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দখলকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনে নিযুক্ত ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে বলে

2026-10-06T19:22:19+00:00
2026-10-06T19:22:19+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম 
ছবি : সংগৃহীত
দখলকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনে নিযুক্ত ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য। 

মঙ্গলবার (৬ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়ালটার্সের মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এ সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে আগে থেকেই অবনতিশীল সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত মাসে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চলছে—এমন অভিযোগের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিম তীরে আরও ১ হাজার ২০০টি ইসরায়েলি বাড়ি নির্মাণের পরিকল্পনার পর যুক্তরাজ্য এই পদক্ষেপ নেয়। পরিকল্পনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়।


আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরে ইসরায়েলের স্থাপন করা সব বসতিকেই অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাজ্যের বাণিজ্য নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে দখলকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের পরিকল্পনা জানায় ইসরায়েল।

ফিলিস্তিনিদের জন্য যোগাযোগ ও বিভিন্ন সেবা দেওয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে কনস্যুলেটটি। ইসরায়েল সিদ্ধান্তটি প্রত্যাহার না করলে যুক্তরাজ্য লন্ডনে থাকা ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইসরায়েল  কূটনীতিক  যুক্তরাজ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: