চঞ্চল চৌধুরী এবার শমসের, রাফীর ‘ম্যাজিক’ দেখার অপেক্ষায় দর্শক

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ ঘিরে দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। কয়েক দিন ধরে সিনেমাটির অভিনয়শিল্পীদের ‘আনঅফিশিয়াল ফার্স্ট লুক’

2026-08-12T17:24:02+00:00
2026-08-12T17:24:02+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আনন্দ সময়
চঞ্চল চৌধুরী এবার শমসের, রাফীর ‘ম্যাজিক’ দেখার অপেক্ষায় দর্শক
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম 
চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত
নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ ঘিরে দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। কয়েক দিন ধরে সিনেমাটির অভিনয়শিল্পীদের ‘আনঅফিশিয়াল ফার্স্ট লুক’ প্রকাশ করছেন নির্মাতা। নাজিফা তুষি ও ফররুখ আহমেদ রেহানের পর এবার প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক।

‘আন্ধার’ সিনেমায় চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম শমসের। তার ফার্স্ট লুক প্রকাশের পর অভিনেতার অভিনয় প্রতিভার প্রশংসা করেছেন রায়হান রাফী।

বুধবার (১২ আগস্ট) দুপুরে দেওয়া এক পোস্টে রাফী লেখেন, চঞ্চল চৌধুরীর সঙ্গে এর আগে দুবার কাজ করার সুযোগ হয়েছে। তবে দুবারই ছিল ক্যামিও ধরনের চরিত্র। ফলে অভিনেতার অভিনয়ের পুরোটা পর্দায় তুলে ধরার সুযোগ হয়নি।

চঞ্চল চৌধুরীর অভিনয় প্রতিভা নিয়ে রাফী বলেন, বাংলাদেশের কোনো সিনেমা দেখে তার কখনো মনে হয়নি, অভিনেতা তার পুরো প্রতিভা দেখাতে পেরেছেন। কারণ, তার অভিনয় প্রতিভার যেন কোনো শেষ নেই।

‘আন্ধার’-এ চঞ্চল চৌধুরীর অভিনয়ের ভিন্ন একটি দিক দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন বলেও জানান রাফী। তার ভাষ্য, শমসের চরিত্রে চঞ্চল যা করেছেন, সেই অভিনয় অন্য কারও পক্ষে করা সম্ভব ছিল না বলে পুরো টিম বিশ্বাস করে।


রাফীর একের পর এক পোস্ট ঘিরে দর্শকের মধ্যেও বাড়ছে কৌতূহল। সিনেমাটির অভিনয়শিল্পী ও প্রযোজকের পাশাপাশি সাধারণ দর্শকরাও মন্তব্য করছেন। তাদের প্রধান প্রশ্ন, কবে মুক্তি পাবে ‘আন্ধার’?

তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা। তিনি জানিয়েছেন, মুক্তির আগে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে পোস্টার, টিজার ও ট্রেলার। আগামী সেপ্টেম্বর সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে। এর গল্পের পেছনেও রয়েছে ভিন্ন ধরনের প্রেক্ষাপট।

দেশের জনপ্রিয় দুই ব্যান্ডশিল্পী অর্থহীনের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী দীর্ঘদিন ধরে ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহী। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে তারা সংগ্রহ করেছেন অসংখ্য ভূতের গল্প। সেই অভিজ্ঞতা ও সংগৃহীত গল্পের ভিত্তিতেই নির্মিত হয়েছে ‘আন্ধার’।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   চঞ্চল চৌধুরী  শমসের  রাফী  ম্যাজিক  অপেক্ষা  দর্শক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: