মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীনস্থ বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। ফলে বৃহস্পতিবারের পর থেকেই সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন তুলতে পারবেন তারা।
বুধবার (১২ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদফতরের অর্থ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ১২ আগস্ট বিতরণকারী ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এসব চেক পাঠানো হয়েছে।
অধিদফতর জানিয়েছে, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা ১৩ আগস্টের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের অর্থ উত্তোলন করতে পারবেন।
এর মাধ্যমে চলতি মাসে বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সরকারি অংশের বেতন পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হলো।
সময়ের আলো/এমকে