সিরাজগঞ্জে আবাসন পাচ্ছে ১৮ মুক্তিযোদ্ধা পরিবার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৮টি অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আবাসন নির্মাণ করে দেবে সরকার।এ কাজের অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) দুপুরে

2026-08-12T19:30:33+00:00
2026-08-12T19:44:56+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে আবাসন পাচ্ছে ১৮ মুক্তিযোদ্ধা পরিবার
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৩০ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৭:৪৪ পিএম
লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৮টি অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আবাসন নির্মাণ করে দেবে সরকার।

এ কাজের অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া এ নিয়োগ প্রক্রিয়ার সভাপতিত্ব করেন। এ সময় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা এবং ৫ শাতাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোট ১৮ টি ঘর ৩ টি প্যাকেজে ভাগ করে ৩ জন ঠিকাদার নির্বাচন করা হয়।


এর আগে, এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলে ৩ টি প্যাকেজে মোট ৭৩৫ জন ঠিকাদার লটারিতে অংশগ্রহণ করেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩য় পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কাজিপুরে মোট ১৮ টি ঘর নির্মাণের অনুমোদন দেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। তা বাস্তবায়নের লক্ষ্যে ৩ জন ঠিকাদার নির্বাচন করা হলো। মান ঠিক রেখে যথাসময়ে কাজ সম্পাদনের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনাও জানান তিনি। প্রতিটি ঘর নির্মাণের জন্য ১৮ লাখ ৩৩ হাজার টাকা বাজেট রয়েছে। একতলা বিশিষ্ট ঘরে থাকবে ২ টি শোবার ঘর, ২টি টয়লেট, ১ টি বসার ঘর ও রান্না ঘর। এছাড়াও থাকবে ডাইনিং স্পেস। 

সময়ের আলো/মহু


  বিষয়:   সিরাজগঞ্জ  আবাসন  মুক্তিযোদ্ধা  পরিবার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: