সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্ত্রী আরেক মামলায় গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব

2026-08-12T21:15:15+00:00
2026-08-12T21:15:15+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্ত্রী আরেক মামলায় গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:১৫ পিএম 
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলাম। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের রমনা জোনাল দলের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। এদিন ভার্চুয়ালি তাকে গ্রেফতার দেখানো হয়।


আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরে করা আটটি মামলায় এবং ঢাকায় দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন মোনালিসা ইসলাম। তিনি কারামুক্ত হওয়ার পর যেন মুক্তি না পান, সে জন্য এই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জনপ্রশাসন  প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন  মোনালিসা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: