ভারতে দুই মাসে দুর্ঘটনার শিকার বাংলাদেশের দুটিসহ ৩ বিদেশি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবারে নূরপুর এলাকায় নদীর পাড়ে এসে ঠেকেছে সিঙ্গাপুরের পতাকাবাহী বিশাল এক জাহাজ। হুগলি নদী দিয়ে চলাচলের

2026-08-12T21:51:41+00:00
2026-08-12T22:26:05+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ভারতে দুই মাসে দুর্ঘটনার শিকার বাংলাদেশের দুটিসহ ৩ বিদেশি জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৫১ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ১০:২৬ পিএম
সিঙ্গাপুরের পতাকাবাহী বিশাল এক জাহাজ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর পাড়ে চলে আসে। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবারে নূরপুর এলাকায় নদীর পাড়ে এসে ঠেকেছে সিঙ্গাপুরের পতাকাবাহী বিশাল এক জাহাজ। হুগলি নদী দিয়ে চলাচলের সময় এই কনটেইনারবাহী জাহাজটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে চলে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন।  

জানা গেছে, ‘নাওতাভুম’ নামের কনটেইনারবাহী ওই জাহাজ সিঙ্গাপুর থেকে কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। নূরপুর ফেরিঘাটের কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারায় জাহাজটি। এরপরে সোজা এগিয়ে এসে পল্টনের পাশে নদীর বাঁধে ধাক্কা মারে জাহাজটি। দুর্ঘটনার সময়ে নদীতে জোয়ার চলছিল। 

ঘটনাচক্রে গত দুই মাসে এই নিয়ে তিনবার হুগলি নদীতে তিনটি জাহাজ ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি ছিল বাংলাদেশের জাহাজ। এর মধ্যে প্রথম ক্যাম্পাসটি বজবজের কাছে নদীর পাড়ে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার দুই সপ্তাহ পরে সেই জাহাজটিকে উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

এরপর বজবজ এলাকাতেই দ্বিতীয় আরেকটি বাংলাদেশি জাহাজ নদীর পাড়ে ধাক্কা দেয়। তবে সেই জাহাজটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় সেটা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 


বুধবার সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। হুগলি নদীতে কেন বারবার এমন দুর্ঘটনা ঘটছে, এই প্রশ্ন এখন মুখে মুখে ফিরছে। জাহাজগুলোর পরিচালন ব্যবস্থা কিংবা নদীপথের পরিস্থিতি—কোন কারণে একের পর এক এই ঘটনা ঘটছে, তা নিয়ে তদন্তের দাবি উঠছে।

এদিন দুর্ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। জাহাজটি এখনও ঘটনাস্থলেই রয়েছে বলে জানা গেছে।

জাহাজের ধাক্কায় নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। গ্রামে পানি ঢুকতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জানা গেছে, এই দুর্ঘটনার সময়ে ফেরিঘাটে যাত্রীবাহী লঞ্চ ছিল না। ফলে, বড় দুর্ঘটনা এড়ানো গেছে। নূরপুর থেকে কুঁকড়াহাটি, গেঁওখালি ও গাদিয়াড়ার মধ্যে প্রতিদিন হাজার হাজার যাত্রী লঞ্চে যাতায়াত করেন। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ভারত  হুগলি নদী  বাংলাদেশ  জাহাজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: