১২.৫ বিলিয়ন ডলারে বাস্কেটবল ক্লাব বিক্রি, কিনছেন সাবেক ডিজনি প্রধান ও কুশনারের ভাই

সময়ের আলো ডেস্ক

খেলা

যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ক্রীড়া দল লস অ্যাঞ্জেলেস লেকার্স রেকর্ড ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে বিক্রি হতে যাচ্ছে। দলটির নতুন মালিকানা

2026-08-13T12:34:13+00:00
2026-08-13T12:34:34+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
খেলা
১২.৫ বিলিয়ন ডলারে বাস্কেটবল ক্লাব বিক্রি, কিনছেন সাবেক ডিজনি প্রধান ও কুশনারের ভাই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৩৪ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ১২:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ক্রীড়া দল লস অ্যাঞ্জেলেস লেকার্স রেকর্ড ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে বিক্রি হতে যাচ্ছে। দলটির নতুন মালিকানা কাঠামোয় থাকছেন সাবেক ডিজনি প্রধান নির্বাহী বব আইগার ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট জশ কুশনার।

জশ কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। বুধবার আইগার ও কুশনারও এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তারা বলেন, আজীবন এনবিএর ভক্ত হিসেবে বিশ্বের অন্যতম আইকনিক ক্রীড়া ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস লেকার্সের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়ে তারা গভীরভাবে সম্মানিত। দলটির ঐতিহ্যের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে সাফল্য ধরে রাখা, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা এবং দল, সমর্থক ও লস অ্যাঞ্জেলেস শহরের জন্য কাজ করাই তাদের লক্ষ্য। তবে চুক্তিটি সম্পন্ন করতে এখনো এনবিএর গভর্নরস বোর্ডের অনুমোদন প্রয়োজন।

লেকার্সের মালিকানা বদলের বিষয়টি মাত্র কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সূত্রের দাবি, কুশনার ও আইগার সম্প্রতি লেকার্সের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে দল কেনার প্রস্তাব দেন।

১৭টি এনবিএ চ্যাম্পিয়নশিপ জেতা লেকার্স লিগটির ইতিহাসের অন্যতম সফল দল। সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মাত্র এক বছরের কিছু বেশি আগে দলটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনেছিলেন বিলিয়নিয়ার মার্ক ওয়াল্টার। তাঁর গুগেনহাইম ইনভেস্টমেন্টসের মালিকানাধীন লস অ্যাঞ্জেলেস ডজার্সের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।

ওয়াল্টারের ওই চুক্তিতে লেকার্সের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০ বিলিয়ন ডলার। তবে তিনি দলটির ১০০ শতাংশ মালিকানা নেননি। গত বছরের অক্টোবর থেকে দলটির পরিচালনায় ছিলেন তিনি।

এক বিবৃতিতে ওয়াল্টার বলেন, লেকার্সের মালিক হওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। তবে আর্থিক বিনিয়োগের চেয়েও দলটির সমর্থক, শহর ও কমিউনিটির সঙ্গে সম্পর্কই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

ক্রীড়া ব্যবসায় সাধারণত একটি বড় ফ্র্যাঞ্চাইজি কয়েক দশক একই মালিকানার অধীনে থাকে। সে কারণে এক বছরেরও কম সময়ে লেকার্সের মালিকানা পরিবর্তনের ঘটনা বেশ বিস্ময়কর।

সিএনএনের সঙ্গে কথা বলা ক্রীড়া-লেনদেনের সঙ্গে যুক্ত এক ব্যাংকার বলেন, এত অল্প সময়ে কোনো শীর্ষ ক্রীড়া ফ্র্যাঞ্চাইজি বিক্রি হতে তিনি কখনো দেখেননি।

এদিকে ওয়াল্টারের আর্থিক প্রতিষ্ঠান গুগেনহাইম ইনভেস্টমেন্টসকে ঘিরে আইনি জটিলতার খবরও সামনে এসেছে। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এক হুইসেলব্লোয়ার অভিযোগের ভিত্তিতে ফেডারেল তদন্ত শুরু হয়েছে।

তবে সিএনএন স্বাধীনভাবে ওই তদন্তের তথ্য নিশ্চিত করতে পারেনি। গুগেনহাইমের মূল প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সবসময় সৎভাবে কাজ করেছে, কর্তৃপক্ষকে সহযোগিতা করছে এবং বিষয়টি ইতিবাচকভাবে নিষ্পত্তি হবে বলে তারা আশাবাদী।

লেকার্স কেনার অর্থায়নে ক্রীড়া ও বিনোদন খাতে বিনিয়োগকেন্দ্রিক নতুন হোল্ডিং কোম্পানি ‘থ্রাইভ ইটারনাল’ যুক্ত হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।

চুক্তিটি অনুমোদিত হলে জশ কুশনার লেকার্সের নিয়ন্ত্রণকারী মালিক হবেন। আর বব আইগার দলের নেতৃত্ব ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বলে জানা গেছে।


  বিষয়:   সময়ের আলো  বাস্কেটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: