রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাজনীতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৩

2026-08-13T15:22:04+00:00
2026-08-13T15:22:04+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২২ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


এর আগে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাষ্ট্রপতি  মির্জা ফখরুল  মনোনয়নপত্র  জমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: