বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

​বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদরাসার অফিস সহকারী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের

2026-08-13T16:27:47+00:00
2026-08-13T16:27:47+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
​বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:২৭ পিএম 
প্রতীকী ছবি
যশোরের বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদরাসার অফিস সহকারী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের অপর আরোহী ও ভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আহত দু'জন হলেন মোটরসাইকেল আরোহী শিক্ষক ফজলু (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষক ইব্রাহিম হোসেন ও শিক্ষক ফজলু দুজনেই হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেলে করে গোগা এলাকা থেকে মাদরাসা কাজে শার্শায় যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রিল ও লোহাবোঝাই একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে এবং চালকসহ তিনজনই মারাত্মকভাবে আহত হন।


​ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোটরসাইকেল চালক শিক্ষক ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   বেনাপোল  সড়ক দুর্ঘটনা  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: