নব্য জেএমবির সদস্যের ৬ দিনের রিমান্ড

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভার থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সদস্য মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে ৬ দিনের রিমান্ডে

2026-08-13T20:25:39+00:00
2026-08-13T21:10:23+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নব্য জেএমবির সদস্যের ৬ দিনের রিমান্ড
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:২৫ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৯:১০ পিএম
সাভারে নব্য জেএমবির সদস্যের ৬ দিনের রিমান্ড। ছবি : সময়ের আলো
সাভার থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সদস্য মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার (১৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের সাভার জিআরও শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বকর সিদ্দিক জানান, মোহাম্মদ আরিফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার রিমান্ড আবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১১ আগস্ট রাতে সাভারের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আরিফকে আটক করে পুলিশ। পরে ১২ আগস্ট পুলিশ বাদী হয়ে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় এজাহারনামীয় ৬ থেকে ৭ জনসহ কয়েকজন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছেন।

পুলিশের দাবি, অভিযানের সময় আরিফের সঙ্গে থাকা আরও ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের শ্যামপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন জিনিসপত্র ও বিস্ফোরক তৈরির উপাদান উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে জিহাদি বই ও নব্য জেএমবির সাংগঠনিক নথি জব্দ করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে আরও উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে ওই এলাকায় মিলিত হয়েছিল। পলাতক আসামিদের গ্রেফতার, জঙ্গি সংগঠনের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করতে আরিফকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাভার  নব্য জেএমবি  সদস্যে  রিমান্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: