চলতি মাসে ফের যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ আগস্ট (বুধবার) বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হতে যাচ্ছে।

2026-08-13T22:42:46+00:00
2026-08-13T22:43:02+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
চলতি মাসে ফের যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৪২ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ১০:৪৩ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ আগস্ট (বুধবার) বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হতে যাচ্ছে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী দিনটিতে সাধারণ ছুটি থাকবে। তবে কৌশলী হলে সরকারি চাকরিজীবীরা এই ছুটির সাথে মিলিয়ে টানা ৪ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররমে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সার্বিক পর্যালোচনা শেষে এই ধর্মীয় ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।

হিসাব অনুযায়ী, শুক্রবার (১৪ আগস্ট) সফর মাস ৩০ দিন পূর্ণ করছে এবং শনিবার (১৫ আগস্ট ) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রবিউল আউয়াল মাস। 


২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুসারে, ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্যাংক, অফিস ও আদালতের সকল কার্যক্রম বন্ধ থাকবে। 

এর ঠিক পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে পরবর্তী শুক্র ও শনিবারের (২৮ ও ২৯ আগস্ট) সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে সরকারি কর্মচারীরা টানা চার দিনের এক লম্বা বিরতি বা ভ্রমণের দারুণ সুযোগ তৈরি করে নিতে পারবেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ৪ দিন  ছুটি  চলতি মাস  আগস্ট  পবিত্র ঈদে মিলাদুন্নবী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: