নিষেধাজ্ঞা কাটেনি কিংস-আবাহনীর, সময় বাড়াল বাফুফে

ক্রীড়া ডেস্ক

খেলা

আগামী সপ্তাহেই আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যকার মহারণ দিয়ে ২০২৬-২৭ নতুন ফুটবল মৌসুমের পর্দা ওঠার কথা থাকলেও এখনো আন্তর্জাতিক

2026-08-13T23:34:02+00:00
2026-08-13T23:34:02+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
খেলা
নিষেধাজ্ঞা কাটেনি কিংস-আবাহনীর, সময় বাড়াল বাফুফে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৩৪ পিএম 
নিষেধাজ্ঞা কাটেনি কিংস-আবাহনীর। ছবি : সময়ের আলো গ্রাফিক
আগামী সপ্তাহেই আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যকার মহারণ দিয়ে ২০২৬-২৭ নতুন ফুটবল মৌসুমের পর্দা ওঠার কথা থাকলেও এখনো আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নিষেধাজ্ঞার ঘানি টানছে ক্লাব দুটি। বর্তমানে বসুন্ধরা কিংসের ওপর ১৪টি এবং আবাহনীর ওপর একটি ফিফা নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

বাফুফের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ১১ আগস্ট ছিল ক্লাব লাইসেন্সিং আবেদন জমার শেষ দিন। তবে দেশের শীর্ষ এই দুটি ক্লাব নিষেধাজ্ঞায় থাকায় বাধ্য হয়ে লাইসেন্সিং প্রক্রিয়ার সময়সীমা আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সঙ্গে ১৩ আগস্ট শেষ হতে যাওয়া প্রথম দলবদলের বা খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ১৯ আগস্ট পুনর্নির্ধারণ করা হয়েছে।


বাফুফের নিয়ম অনুযায়ী, পেশাদার লিগে অংশ নিতে ক্লাব লাইসেন্সিং গ্রহণ করা আবশ্যক। আর লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হলে সাবেক খেলোয়াড় বা কোচের বকেয়া পাওনা পরিশোধ করে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হতে হয়। এই আইনি জটিলতার কারণে আবাহনী কিংবা কিংস - কোনো পক্ষই এখনো তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি।

এদিকে দেশের শীর্ষ দুই ক্লাব আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকার সুযোগে এবং লিগের পরিধি বাড়াতে ঢাকা ওয়ান্ডারার্স, আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণের নীতিগত সুযোগ দিয়েছে বাফুফে। তবে ফকিরেরপুল ইয়ংমেন্সের ওপরও দুটি ফিফা নিষেধাজ্ঞা রয়েছে, যা কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। অন্যদিকে ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ প্রিমিয়ার লিগের জন্য নতুন করে দল গুছানোর প্রক্রিয়ায় রয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   নিষেধাজ্ঞা  কিংস  আবাহনী  বাফুফে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: