হলিউডের সঙ্গে আজ বাংলাদেশে ‘দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে হলিউডের নতুন সিনেমা ‘দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও আলো

2026-08-14T05:54:41+00:00
2026-08-14T05:54:41+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
আনন্দ সময়
হলিউডের সঙ্গে আজ বাংলাদেশে ‘দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:৫৪ এএম 
দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে হলিউডের নতুন সিনেমা ‘দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও আলো ছড়াবে সিনেমাটি। সায়েন্স ফিকশন, মিস্ট্রি, সারভাইভাল থ্রিলার-এই তিনের সমন্বিত ‘দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট’।

ডেভিড রবার্ট মিশেল পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরিসহ আরও অনেকে। 

গল্পের কেন্দ্র প্ল্যাট পরিবার। তারা আশির দশকের একটি সাধারণ শহরতলির এলাকায় বসবাস করে। হঠাৎ একদিন একটি রহস্যময় মহাজাগতিক ঘটনা ঘটে। অদ্ভূত এক ঘটনার পর তাদের পুরো ওক স্ট্রিট যেন পৃথিবীর স্বাভাবিক জায়গা থেকে উপড়ে অন্য কোথাও চলে যায়। এমনকি তাদের বাড়ি, রাস্তা ও আশপাশের পুরো পরিবেশ বদলে যায়।


প্রথমে পরিবারটি বুঝতেই পারে না কী ঘটেছে। কিন্তু বাইরে বের হওয়ার পর তারা দেখতে পায় পরিচিত শহরতলি আর নেই। ওক স্ট্রিটের সামনে বিশাল অচেনা জঙ্গল। রাস্তার শেষ অংশ যেন বিশাল খাদের কাছে গিয়ে থেমে গেছে। চারপাশে রয়েছে প্রাগৈতিহাসিক পরিবেশ এবং সবচেয়ে ভয়ংকর ব্যাপার ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে। এরপর সিনেমাটি মূলত হয়ে ওঠে একটি পরিবারের টিকে থাকার সংগ্রামের গল্প।

পরিচালক ডেভিড মিশেওলের মতে, পরিচিত, সাধারণ একটি পারিবারিক পরিবেশের মধ্যে অস্বাভাবিক ও ভয়ংকর কিছু তুলে ধরাই লক্ষ্য, যা অদ্ভুত রহস্যময়।  

সমকালীন পারিবারিক জীবন, সম্পর্কের টানাপোড়েন, মানবিক মূল্যবোধ এবং জীবনের নানা বাস্তবতা উঠে এসেছে। সাজ্জাদ হোসেন দোদুলের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ । 

সময়ের আলো/প্রিন্ট/আতা


  বিষয়:   হলিউড  বাংলাদেশ  দ্য অ্যান্ড অব ওক স্ট্রিট  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: