পে-স্কেলে মূল বেতন বাড়তে পারে ১০০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে। প্রস্তাবিত বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ

2026-08-14T16:44:43+00:00
2026-08-14T16:44:43+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
পে-স্কেলে মূল বেতন বাড়তে পারে ১০০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে। প্রস্তাবিত বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না। উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে।

সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, নবম পে-স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি গত বুধবার প্রস্তাবটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এটি উপস্থাপন করতে পারে। তবে মন্ত্রিসভা প্রয়োজন মনে করলে প্রস্তাবের বিভিন্ন অংশে পরিবর্তন আনতে পারবে এবং বাস্তবায়নের ধাপও চূড়ান্ত করবে।


খসড়া পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন ধরা হবে। ধাপে ধাপে পুরো কাঠামো বাস্তবায়ন শেষ করার লক্ষ্য ২০২৮ সালের জানুয়ারি।

এদিকে বিচার বিভাগসংক্রান্ত কিছু জটিলতার কারণে পে-স্কেল চূড়ান্ত করতে নতুন করে আলোচনা চলছে। বিষয়টি নিষ্পত্তিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে হওয়ার কথা রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পে-স্কেল  বেতন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: