রোনালদো-জর্জিনার বিয়েতে কোটি টাকার গোপন শর্ত!

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ে করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের উপকূলীয় শহর কাশকাইশে

2026-08-14T18:32:39+00:00
2026-08-14T18:32:39+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
রোনালদো-জর্জিনার বিয়েতে কোটি টাকার গোপন শর্ত!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ে করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের উপকূলীয় শহর কাশকাইশে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ সন্তান ও মাত্র চারজন সাক্ষী। পরে বিয়ের আংটি পরা হাতের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে খবরটি নিশ্চিত করেন রোনালদো।

তবে বিয়ের আগেই নাকি সম্পত্তি নিয়ে বড় অঙ্কের চুক্তি করেছেন এই তারকা দম্পতি। স্পেনের সংবাদমাধ্যম ও পর্তুগিজ পত্রিকা ‘জার্নাল দ্য নোতিসিয়াস’-এর হাতে আসা নথি অনুযায়ী, বিয়ের একদিন আগে লিসবনের একটি নোটারি কার্যালয়ে ‘সম্পত্তি পৃথকীকরণ’ চুক্তিতে সই করেন তারা। এর ফলে বিয়ের আগে ও পরে অর্জিত সম্পদ, আয় ও বিনিয়োগের ওপর দুজনের পৃথক নিয়ন্ত্রণ থাকবে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্ক ভেঙে গেলে মাদ্রিদের অভিজাত এলাকা লা ফিনকার ৫০ লাখ ডলারের বেশি মূল্যের একটি বিলাসবহুল বাড়ির মালিকানা পাবেন জর্জিনা। পাশাপাশি সারাজীবন প্রতি মাসে প্রায় এক লাখ ইউরো ভাতা পাওয়ার শর্তও রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এসব তথ্য রোনালদো বা জর্জিনা কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। ২০২৬ সালে রোনালদোর আয় প্রায় ২৭৫ মিলিয়ন ডলার বলে জানিয়েছে ফোর্বস। বিভিন্ন হিসাবে তার মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারেরও বেশি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রোনালদো  জর্জিনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: