তারে গামছা শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর চারঘাটে তারে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক গৃহবধূ। তাকে বাঁচাতে গিয়ে একইভাবে মারা যায় শ্বশুরও।শুক্রবার দুপুর

2026-08-14T19:46:07+00:00
2026-08-14T19:46:07+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
তারে গামছা শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
রাজশাহীর চারঘাটে তারে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক গৃহবধূ। তাকে বাঁচাতে গিয়ে একইভাবে মারা যায় শ্বশুরও। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার অনুপমপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্বশুরের নাম শমসের আলী (৬০) ও তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫)। 

নিহত তানিয়া বেগম ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী এবং শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়। শুক্রবার দুপুরে তানিয়া বেগম ওই তারে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।


এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার শ্বশুর শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজন মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
  বিষয়:   বিদ্যুৎস্পৃষ্ট  পুত্রবধূ  শ্বশুর  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: