গাজীপুরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে দক্ষিণ ধনুয়া গ্রামের একটি পুকুর থেকে শুক্রবার দুপুরে নিলুফা (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিলুফা

2026-08-14T20:10:22+00:00
2026-08-14T20:10:22+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:১০ পিএম 
ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে দক্ষিণ ধনুয়া গ্রামের একটি পুকুর থেকে শুক্রবার দুপুরে নিলুফা (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিলুফা উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের গার্মেন্টস কারখানার শ্রমিক ইমনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে নিলুফা নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকাসহ সম্ভাব্য সব জায়গাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত নিলুফা ও ইমনের তিন বছর বয়সি ইশা নামে একটি কন্যা সন্তান রয়েছে।


শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

সমেয়র আলো/এসএকে
  বিষয়:   গাজীপুর  পুকুর  গৃহবধূ  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: