সমর্থকদের প্রতি নেইমারের অনুরোধ, ‘সমালোচনা নয়, সমর্থন করুন’

ক্রীড়া ডেস্ক

খেলা

সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে সান্তোসের মাঠে প্রথমার্ধে একটি ভুল পাস দেন নেইমার জুনিয়র। এরপর গ্যালারি থেকে দুয়োও শুনেছেন।

2026-08-14T23:18:00+00:00
2026-08-14T23:18:00+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
খেলা
সমর্থকদের প্রতি নেইমারের অনুরোধ, ‘সমালোচনা নয়, সমর্থন করুন’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:১৮ পিএম 
নেইমার। ছবি : সংগৃহীত
সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে সান্তোসের মাঠে প্রথমার্ধে একটি ভুল পাস দেন নেইমার জুনিয়র। এরপর গ্যালারি থেকে দুয়োও শুনেছেন। এমতাবস্থায় দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

গোল না পেলেও এই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। তার করা দুই অ্যাসিস্টেই দুটি গোল পেয়েছে সান্তোস। তাতেই পিছিয়ে পড়েও ২-১ গোল ব্যবধানে জিতেছে তারা।

ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের বিষয়টি নিয়ে কথা বলেন নেইমার। তিনি বলেন, সে সময় আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। সমর্থকদের কষ্টের বিষয়টি আমি জানি। কিন্তু নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে না এসে বাড়িতে বসে থাকা ভালো।


তিনি আরও বলেন, তখন আমি সেই সমর্থককে বলেছিলাম, সমালোচনা নয়, আমাদের সমর্থন করুন। কেননা খেলা শেষ হতে তখনও ৬০ মিনিট বাকি ছিল। দলকে উৎসাহ দিন।

সময়ের আলো/আআ



  বিষয়:   সমর্থক  নেইমার  অনুরোধ  সমালোচনা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: