মধ্যরাতে মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এনসিপি নেত্রী মনিরা শারমিন বলেছেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ

2026-08-15T01:51:20+00:00
2026-08-15T01:51:20+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
মধ্যরাতে মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৫১ এএম 
এনসিপি নেত্রী মনিরা শারমিন। ছবি : সংগৃহীত
এনসিপি নেত্রী মনিরা শারমিন বলেছেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করেছিলেন শেখ মুজিব।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে মনিরা শারমিন লেখেন, আজ ঐতিহাসিক বাকশাল পতন দিবস। চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করেছিলেন শেখ মুজিব। যার ফলে শেখ পরিবারের মর্মান্তিক পরিণতির মাধ্যমে বাকশালী একদলীয় শাসনের অবসান ঘটে।


উল্লেখ্য, ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এর মধ্য দিয়ে বহুদলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত হয়ে পড়ে এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে। 

সমালোচকদের মতে, এর ফলে শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের পথ সংকুচিত হয়েছিল। এর প্রেক্ষাপটে পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মধ্যরাত  মনিরা শারমিন  বিস্ফোরক স্ট্যাটাস 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: