রাফীর ‘লায়ন’কে জিৎ-এর না

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পরিচালক রায়হান রাফীর ঘোষণা দেওয়া সিনেমা ‘লায়ন’ করছেন না টালিউড অভিনেতা জিৎ। ২০২৪ সালে জিৎ-এর জন্মদিনে এই সিনেমার ঘোষণা এসেছিল।

2026-08-15T02:50:59+00:00
2026-08-15T02:50:59+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
রাফীর ‘লায়ন’কে জিৎ-এর না
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৫০ এএম 
টালিউড অভিনেতা জিৎ। ছবি : সংগৃহীত
পরিচালক রায়হান রাফীর ঘোষণা দেওয়া সিনেমা ‘লায়ন’ করছেন না টালিউড অভিনেতা জিৎ। ২০২৪ সালে জিৎ-এর জন্মদিনে এই সিনেমার ঘোষণা এসেছিল। তবে ঘোষণার দুই বছর পর জিৎ জানালেন, সিনেমাটি তিনি করছেন না। মুক্তির অপেক্ষায় থাকা নিজের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রচার নিয়ে ব্যস্ত থাকা জিৎ সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। জিৎ-এর এই বক্তব্য আসার পর এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি রাফী।

এ প্রসঙ্গে জিৎ বলেন, ‘সিনেমাটি হচ্ছে না। এর পেছনে নানা কারণ আছে। যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, যাকে ধরেই সিনেমাটি নিয়ে এগোচ্ছিলাম, সে এখন খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আরও কিছু বিষয় আছে, যা কি না ঠিকঠাক সামলানো যাচ্ছিল না। 

যখন একটি বিষয় থেমে যায়, তখন সেটি আবার শুরু করতে অনেক সময় লেগে যায়। সব মিলিয়েই কাজটি আর করছি না আমি। যদিও নির্মাতা রায়হান রাফী লায়নের কাজ আবার শুরু করতে চেয়েছিলেন। তবে আমি যে এটা করব না তা তাকে জানিয়ে দিয়েছি।’

লায়ন সিনেমায় জিৎ-এর সঙ্গে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের শরিফুল রাজের। সে সময় নির্মাতা সূত্রে আরও জানা গিয়েছিল, ভারতের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান।

এদিকে রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমাটি রয়েছে এখন মুক্তির দৌড়ে। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিন প্রমুখ। শিগগির আসবে সিনেমার মুক্তির ঘোষণা।

এ ছাড়া আগামী অক্টোবরে রাফী শুরু করবেন ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং। আফরান নিশো অভিনীত সিনেমাটি এ বছরের ডিসেম্বরে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   রাফীর ‘লায়ন’কে জিৎ-এর না 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: