টুকু সাহেব, বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকুন : শিশির মনির

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট্ট পোস্ট দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির।শুক্রবার

2026-08-15T10:06:42+00:00
2026-08-15T15:54:36+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সোশ্যাল মিডিয়া
টুকু সাহেব, বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকুন : শিশির মনির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:০৬ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৩:৫৪ পিএম
ইকবাল হাসান মাহমুদ টুকু ও শিশির মনির। ছবি : সময়ের আলো কোলাজ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট্ট পোস্ট দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে দেওয়া ওই পোস্টে মন্ত্রীকে বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

পোস্টে শিশির মনির লেখেন, ‘মাননীয় মন্ত্রী জনাব টুকু সাহেব বেফাঁস মন্তব্য করা থেকে দয়া করে বিরত থাকুন।’


যদিও পোস্টটিতে কোনো নির্দিষ্ট বক্তব্যের কথা উল্লেখ করেননি তিনি, তবে সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী টুকুর কয়েকটি মন্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

১৩ আগস্ট সিপিডির এক আলোচনায় মন্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-বাইককে ‘গরিবের টেসলা’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, এসব যানবাহন রাতেও বিদ্যুৎ ব্যবহার করায় মধ্যরাতে বিদ্যুতের চাহিদা বাড়ছে।

অন্যদিকে, ১৪ আগস্ট সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আগের সরকার দেশকে বিপুল ঋণের বোঝায় ফেলে গেছে। সঠিক পরিকল্পনা না করলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে।’

মন্ত্রীর সাম্প্রতিক এসব বক্তব্যের মধ্যেই শিশির মনির পোস্টটি করলেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিদ্যুৎমন্ত্রী  টুকু  ফেসবুক  পোস্ট  শিশির মনির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: