‘পরিকল্পনা না করলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে দাঁড়াবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে

2026-08-14T21:08:51+00:00
2026-08-14T22:36:38+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
‘পরিকল্পনা না করলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে দাঁড়াবে’
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:০৮ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১০:৩৬ পিএম
সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যকালে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে যে, যদি ঠিকমতো পরিকল্পনা না করি, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে দাঁড়াবে একদিন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে, শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ডাম্পট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী নিজেও ট্রাকে উঠেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে চায়ের দোকানে এটা নিয়ে সমালোচনা করবে, সেটা আমি জানি। কিন্তু আমি মানুষকে দেখানোর জন্য ট্রাকে উঠিনি। আজকে থেকে ত্রিশ-চল্লিশ বছর আগে ঘুম থেকে উঠে দেখেছি, এরকম একটা গাড়ি রাস্তা পরিষ্কার করছে। রাস্তা চকচক করছে, সেই উচ্ছ্বাসে আমি ট্রাকে উঠেছি।


এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সরকার  কর্মকর্তা  বেতন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: