ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ফের বর্জন রাহুল-খার্গের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

টানা দ্বিতীয় বছরের মতো ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল

2026-08-15T10:14:38+00:00
2026-08-15T10:14:38+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ফের বর্জন রাহুল-খার্গের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:১৪ এএম 
ছবি : সংগৃহীত
টানা দ্বিতীয় বছরের মতো ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

শনিবার নয়াদিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ৮০তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানেই অনুপস্থিত ছিলেন কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা।

এর আগে ২০২৪ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও রাহুল গান্ধীর আসন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। লোকসভায় বিরোধীদলীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যের মর্যাদা থাকা সত্ত্বেও তাঁকে লালকেল্লার অনুষ্ঠানে দ্বিতীয় সারির শেষের দিকের আসনে বসানো হয়েছিল। এ নিয়ে কংগ্রেস আপত্তি জানিয়ে বিষয়টিকে দলের পাশাপাশি জনগণের জন্যও অপমানজনক বলে মন্তব্য করেছিল।

তবে অনুষ্ঠানটির আয়োজক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, অলিম্পিয়ানদের বসার ব্যবস্থা করতে গিয়ে আসন বিন্যাসে কিছু পরিবর্তন আনা হয়েছিল। প্রচলিত প্রটোকল অনুযায়ী, রাষ্ট্রীয় আনুষ্ঠানিক অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতার সামনের সারিতে থাকার কথা।

এদিকে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক দূরত্ব সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। বৃহস্পতিবার শেষ হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনেও এর প্রতিফলন দেখা যায়। অধিবেশনে আইন পাস ও সংসদীয় কার্যক্রমের গতি নিয়ে সরকার ও বিরোধী দল পরস্পরকে দায়ী করেছে।

অধিবেশনে মোট ১২টি বিল পাস হলেও বিস্তারিত আলোচনা হয়েছে মাত্র একটি বিল নিয়ে। অধিবেশনের শেষ দিন লোকসভার স্পিকার ওম বিড়লার দেওয়া প্রচলিত চা-চক্রও বর্জন করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি।

ফলে স্বাধীনতা দিবসের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও কংগ্রেসের শীর্ষ নেতাদের অনুপস্থিতি ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: