লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

সারাদেশে মারাত্মক লোডশেডিং চলছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মাদারীপুরের সুমন হোসাইন নামে বিদ্যুৎ কর্মকর্তা।

2026-08-15T13:06:22+00:00
2026-08-15T16:42:58+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সোশ্যাল মিডিয়া
লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৪:৪২ পিএম
বিদ্যুৎ কর্মকর্তা সুমন হোসাইন। ছবি : সংগৃহীত
সারাদেশে মারাত্মক লোডশেডিং চলছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মাদারীপুরের সুমন হোসাইন নামে বিদ্যুৎ কর্মকর্তা। ‌‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের ফেসবুক পেজ থেকে পোস্টটি করে, পরে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি।

এরপর শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে একই পেজ থেকে একটা লিখিত পোস্ট করেন। যেখানে তিনি জানান, ভিডিও বার্তাটি দিয়ে তিনি বিপাকে পড়েছেন।

সুমন হোসাইনের পোস্ট। ছবি : সংগৃহীত

সুমন হোসাইনের পোস্ট। ছবি : সংগৃহীত


লিখিত পোস্টে সুমন হোসাইন বলেছেন, ‘সর্বপ্রথম সব কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ভাবতে পারিনি আমার করা ছোট একটি ভিডিও আমার, আমার পরিবার, আমার কর্মস্থল ও পুরা দেশের ওপর এত বাজে প্রভাব ফেলবে। সারাদেশে বিভিন্ন এলাকায় গ্রাহক বিদ্যুৎ অফিস ভাঙচুর করছে। বিদ্যুৎ কর্মীদের মারতেছে। গ্রাহক যেন লোডশেডিংয়ের জের ধরে অফিস ভাঙচুর না করে, সেজন্য আমি তাদের বোঝাতে চাচ্ছিলাম যে, এই অফিস কিভাবে লোডশেডিং পরিচালনা করে। মূল কথা তারা যেন আমাদের অফিসে হামলা না করে।’


তিনি আরও লেখেন, ‘কিন্তু সেটা যে মানুষ জাতির কাছে এমনভাবে উপস্থাপন করবে, আমি বুঝতে পারিনি। কিভাবে কী হয়ে গেল, আমি বুঝতেই পারিনি। বিশেষ করে কিছু পত্রিকা এমনভাবে নিউজ করল আমাকে নিয়ে, যেখানে আমার বেঁচে ফেরার পথ রাখেনি। আমি কাউকে দোষারোপ করছি না, হয়ত এটা আমার ভাগ্যে ছিল, আর আমারও ভুল ছিল, আমি অফিসের কথা ভেবে ভিডিও করছি। আমি বুঝতে পারছি, আমি অজান্তেই কত বড় একটা বিপদ ডেকে এনেছি।’

সবশেষে এই বিদ্যুৎ কর্মকর্তা লেখেন, ‘সর্বশেষ আমি, আমার দেশ ও দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি, আমার কথা ও কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে নিজগুণে ক্ষমা করে দেবেন। বিশেষ করে আমার উর্ধ্বতন স্যারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এতদূর গড়াবে। সেই সাথে আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন বিদ্যুৎ বিষয়ে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করব না। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।’

সময়ের আলো/মহু
  বিষয়:   লোডশেডিং  ভিডিও  বার্তা  বিদ্যুৎ  কর্মকর্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: