দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে

2026-08-15T13:16:01+00:00
2026-08-15T13:16:01+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:১৬ পিএম 
ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

শনিবার (১৫ আগস্ট) নাবাতিয়েহ জেলার আনসার শহরের উপকণ্ঠ ও নাবাতিয়েহ আল-ফাওকার আশপাশে তিন দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা। অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল ও আশপাশের এলাকাতেও হামলা ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শনিবার ভোরে বিন্ত জবেইল শহরের কয়েকটি বাড়ি বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়। একই সময়ে কুনিন-সাফ আল-হাওয়া সড়কের পাশের আবাসিক এলাকায় ভারী মেশিনগান থেকে গুলি চালানো হয়।


এর আগে শুক্রবার মধ্যরাতের কিছুক্ষণ আগে টাইর জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায়ও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। ওই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দক্ষিণ লেবানন  ইসরায়েল  হামলা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: