বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী পাঁচ দিনে দেশের সবকটি বিভাগেই হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সাথে

2026-08-15T21:43:17+00:00
2026-08-15T21:43:17+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
জাতীয়
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
আগামী পাঁচ দিনে দেশের সবকটি বিভাগেই হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সাথে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়, লঘুচাপের ফলে সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৬ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পরবর্তী সোম ও মঙ্গলবার (১৭ ও ১৮ আগস্ট) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


তবে বুধবার (১৯ আগস্ট) নাগাদ সিলেটসহ অন্যান্য বিভাগে বৃষ্টি কিছুটা অব্যাহত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বঙ্গোপসাগর  লঘুচাপ  আভাস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: