চীনে বেগম খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল

প্রবাস

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনের শেনঝেন শহরে

2026-08-15T22:17:21+00:00
2026-08-15T22:36:35+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রবাস
চীনে বেগম খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:১৭ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ১০:৩৬ পিএম
(বিএনপি) সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনের শেনঝেন শহরে আলোচনা সভা ও দোয়া মাহফিল । ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনের শেনঝেন শহরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর চীন শাখা বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন, রাজনীতি ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করেন উপস্থিত দলীয় নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জিয়া হলের সাবেক সাধারণ সম্পাদক এবং চীন শাখা বিএনপি নেতা এস এম আল-আমিনের সঞ্চালনায় প্রোগ্রামে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মো. ওয়ালী উল্লাহ।


আলোচনায় এস এম আল-আমিন বলেন, "দেশনেত্রী আজ আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও তাঁর সংগ্রামী জীবনদর্শন ও আদর্শ আমাদের আগামী দিনের পাথেয়। দেশের স্বার্থে তাঁর আপসহীন ভূমিকা এবং রাজনীতিতে অদম্য নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।"

সভাপতির বক্তব্যে মো. ওয়ালী উল্লাহ বলেন, "বেগম জিয়ার রাজনীতির মূলমন্ত্রই ছিল জনগণের কল্যাণ ও সেবা। তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়। তাঁর বিদায়ে তৈরি হওয়া শূন্যতার মাঝেও তাঁর নীতি ও শিক্ষা আগামী দিনের পথচলায় আমাদের দিকনির্দেশনা দেবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন চীন বিএনপি নেতা মনিরুল ইসলাম কবির, মো. রোমান, সিয়াম উদ্দিন, রাসেল আহম্মেদ, আব্দুস সালাম সাগর, আবির আহমেদ, আকিদুল ইসলাম ও রেদোয়ান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে আয়োজিত দোয়া মাহফিলে চীনের বিভিন্ন শহর থেকে বৃহত্তর চায়না বিএনপির শতাধিক নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত হন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   চীনে বেগম খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: