নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুদুর রহমান মাসুদ কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুপুরে তিনি উপজেলার পুরাতন ব্রিজ এলাকা থেকে ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন । এ সময় তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ থানায় একাধিক মামলা রয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের সর্বশেষ ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদুর রহমান মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
সময়ের আলো/আতা