চোর সন্দেহে জামালপুরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে জাল চুরির সন্দেহে তিনজনকে ধাওয়া করে নূর মোহাম্মদ (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

2026-08-15T23:40:13+00:00
2026-08-22T00:16:59+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
চোর সন্দেহে জামালপুরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪০ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১২:১৬ এএম
ইসলামপুর থানা। ছবি : সংগৃহীত
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে জাল চুরির সন্দেহে তিনজনকে ধাওয়া করে নূর মোহাম্মদ (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের চরবরুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহত নুর মোহাম্মদ পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন, গাইবান্ধা বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর ও দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল।

পুলিশ জানায়, সকাল ১১ টার দিকে একটি ছোট নৌকাযোগে তিনজন যমুনা নদীর চরবরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। পরে উলিয়া এলাকায় তিনজনকে ধরে ফেলেন স্থানীয়রা। সেখানে তাদের বেধড়ক মারধর করা হলে ঘটনাস্থলেই নূর মোহাম্মদ মারা যান। এসময় আহত হন অপর দুইজন।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সময়ের আলো/আতা
  বিষয়:   চোর  জামালপুর  পিটিয়ে হত্যা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: