ধারাবাহিকে ফিরছেন মাহি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বেশ লম্বা সময় পর ধারাবাহিক নাটকে ফিরছেন ছোদপর্দার অন্যতম আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামের

2026-08-16T04:35:28+00:00
2026-08-16T04:35:28+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
আনন্দ সময়
ধারাবাহিকে ফিরছেন মাহি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৫ এএম 
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
বেশ লম্বা সময় পর ধারাবাহিক নাটকে ফিরছেন ছোদপর্দার অন্যতম আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামের সিরিজ দুটিতে অভিনয় করেছেন তিনি। শিগগিরই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সিরিজ দুটি প্রকাশিত হবে। ‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। 

পারিবারিক গল্পের এই সিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠুসহ আরও অনেকে।

অন্যদিকে ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। দুটি সিরিজে অভিনয়ের প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘সিরিজ দুটি মূলত পারিবারিক গল্প নিয়ে তৈরি। একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। পরিবারের আবেগ, সম্পর্ক ও নানা বাস্তবতা গল্প দুটিতে উঠে এসেছে। 


গুণী অনেক শিল্পী এখানে অভিনয় করেছেন। প্রচারে এলে আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ প্রসঙ্গত, সবশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে দেখা গেছে তাকে। চলতি বছরের শুরুতে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে তার নির্মিত মিনি সিরিজ ‘চেনা অচেনা’ দর্শকদের সামনে আসে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ধারাবাহি  মাহি  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: