যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যায় নিহত অন্তত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির পর বিভিন্ন

2026-08-16T09:26:27+00:00
2026-08-16T09:26:27+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যায় নিহত অন্তত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:২৬ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির পর বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।

শুক্রবার অঙ্গরাজ্যটির গভর্নর মাইক ব্রাউন প্রেসিডেন্টের কাছে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানান। পরদিন তিনি জানান, ইন্ডিয়ানার জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তা পাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আশ্বাস পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ব্রাউন বলেন, ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও নজিরবিহীন বন্যার বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট তাঁর জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ অনুমোদন করবেন বলে জানিয়েছেন।

বন্যায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় নৌকা ব্যবহার করে বাসিন্দাদের উদ্ধার করছেন জরুরি বিভাগের কর্মীরা। ইন্ডিয়ানাপোলিসের হোয়াইট রিভারসহ বেশ কয়েকটি নদীর পানি গত এক সপ্তাহে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট জানিয়েছেন, গত ৩০ বছরের বেশি সময়ের মধ্যে শহরটি সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

ডেলাওয়্যার কাউন্টির শেরিফের কর্মকর্তারা শুক্রবার ৫৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেন। বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বন্যার পানির মধ্যে গাড়ি নিয়ে চলাচল না করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাদের সতর্কবার্তা, পানিতে গাড়ি আটকে গিয়ে বড় ধরনের বিপদ হতে পারে।

এ ছাড়া জেনিংস কাউন্টিতে এ সপ্তাহে একটি গাছ বাড়ির ওপর পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গভর্নর ব্রাউন বলেন, ‘বন্যায় প্রাণ হারানো পাঁচজন এবং এসব ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা। সবাইকে বন্যাকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং বন্যার পানি থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।’


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  বন্যা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: