গ্যাস-বিদ্যুতের সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বর্তমানে গ্যাস-বিদ্যুতের সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের

2026-08-16T13:46:31+00:00
2026-08-16T13:46:31+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
গ্যাস-বিদ্যুতের সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল : প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম 
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলো
বর্তমানে গ্যাস-বিদ্যুতের সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস-বিদ্যুতের সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল। বাধা পেরিয়ে রাষ্ট্র মেরামতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করবে না সরকার। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।


কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়াবে সরকার। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। 

নারী শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করা হবে। যেসব মেয়ে ভালো ফলাফল করবে, তাদের উপবৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে সারা দেশে দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদান করা হবে।

তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য। যে কাজ করলে মানুষের উপকার হবে, সরকার সে কাজই করতে চায়।

সময়ের আলো/জোই


  বিষয়:   গ্যাস  বিদ্যুৎ  সংকট  ফ্যাসিবাদী সরকার  অপরিপক্বতা  প্রধানমন্ত্রী  তারেক রহমান  কিশোরগঞ্জ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: