রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি। প্রাথমিক আবেদন এ বছর ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী বছর ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে এ পরীক্ষা হবে। পরীক্ষা উপলক্ষে এবছর প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত করা যাবে।
সময়ের আলো/জোই