ক্ষেতলালে চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা, আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে লাল বাদশা (২০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারসহ

2026-08-16T15:36:51+00:00
2026-08-16T15:36:51+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ক্ষেতলালে চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা, আটক ৪
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৩৬ পিএম 
চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যায় আটক ৪। ছবি : সময়ের আলো
জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে লাল বাদশা (২০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারসহ চারজনকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামে আরও এক তরুণ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহত লাল বাদশা ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের জামালের ছেলে। আহত মাজেদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় প্রবেশ করেন বাদশা ও মাজেদুল। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারীরা তাদের আটক করে চোর সন্দেহে পাশের একটি পোল্ট্রি খামারে নিয়ে যায়। সেখানে রাতভর তাদের ওপর নির্যাতন ও মারধর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

নির্যাতনের একপর্যায়ে দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দিতে ক্ষেতলালের মহব্বতপুর পদ্মপুকুর এলাকার সড়কের পাশে তাদের হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে আসা হয়। শনিবার ভোরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। এ সময় লাল বাদশাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর আহত মাজেদুলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।


আহত মাজেদুল ইসলাম অভিযোগ করে বলেন, চুরি করার বিষয়টি বারবার অস্বীকার করলেও তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয় এবং অপরাধ স্বীকার করতে চাপ দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে জ্ঞান ফেরার পর তিনি পাশে বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করে। পরে তদন্তে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় চারজনকে ক্ষেতলাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন, জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রিয়াজপাড়া গ্রামের আজিমুল হক (৩৫), ফিলিং স্টেশনের কর্মচারী লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর বানা গ্রামের সাইফুল ইসলাম সজীব (৩১), ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের রফিকুল ইসলাম (৩০)। জয়পুরহাট সদরের বেলতলা গ্রামের আমজাদ আলী (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, ডিবি পুলিশ সাতজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরিচালনা করে। ঘটনায় সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় রোববার সকালে চারজনকে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তকরণ ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   জয়পুরহাট  ক্ষেতলাল  চোর সন্দেহ  তরুণ  পিটিয়ে হত্যা  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: