আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থকদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট)

2026-08-16T16:38:54+00:00
2026-08-16T16:38:54+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৮ পিএম 
ছবি : সময়ের আলো
কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থকদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর থানায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ এজাহার দেয়া হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য আমির হামজার গাড়ি ও গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদকের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদ নেতা প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার কথিত কটূক্তির প্রতিবাদে শনিবার সন্ধ্যায় শহরের ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ।


এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িতে করে নিজ বাড়িতে ফিরছিলেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য আমির হামজা।

ছয়রাস্তা মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রমের সময় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর দৈনিক সময়ের আলোকে বলেন , সংঘর্ষের ঘটনায় এমপি আমির হামজার পক্ষে একটি এজাহার থানায় জমা দেয়া হয়েছে। যাচাই বাছাই করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   দৌলতপুর  কুষ্টিয়া  গাড়িতে হামলা  থানা  এজাহার  সময়ের আলো  আমির হামজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: