টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকার মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শাখার সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে

2026-08-16T17:07:12+00:00
2026-08-16T17:07:12+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম 
নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শাখার সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢাকার মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শাখার সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বরের শাহআলী এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রোববার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে।

গ্রেফতার রেজাউল হক বিশ্বাস (৪৫) উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। ২০২৩ সালে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।


ওসি হাফিজুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সব কিছুর নেতৃত্ব দিয়েছেন রেজাউল হক বিশ্বাস। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২ টির বেশি হত্যা মামলা থাকায় দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলো। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করার পর তাকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও বলেন, রোববার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   টুঙ্গিপাড়া  ছাত্রলীগ  সাবেক সভাপতি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: