আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

মাদক মামলায় জামিন নামঞ্জুর হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায়, নিজের আইনজীবী ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত

2026-08-16T18:07:44+00:00
2026-08-16T18:09:24+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৬:০৯ পিএম
অভিযুক্ত মোঃ জাকির হোসেন ফরাজী। ছবি : সময়ের আলো
মাদক মামলায় জামিন নামঞ্জুর হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায়, নিজের আইনজীবী ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত মোঃ জাকির হোসেন ফরাজীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মির্জাগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালী জেলা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, ৯ আগস্ট বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকায় আইনজীবী ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আইনজীবী মো. সামিউল আলম ও তার স্ত্রী মোছা. শাহনাজ পারভীন (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


পটুয়াখালী জেলা পুলিশের প্রেস রিলিজে বলা হয়, জাকির হোসেনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকসহ একাধিক মামলা চলমান রয়েছে। একটি মাদক মামলায় তিনি আইনজীবী হিসেবে মো. সামিউল আলমকে নিয়োগ করেন। ওই মামলায় নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায়, ৯ জুন ধার্য তারিখে তার পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত আবেদনটি নামঞ্জুর করে জাকির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পুলিশের দাবি, গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানতে পেরে জাকির আইনজীবী সামিউল আলমের ওপর ক্ষুব্ধ হন। ঘটনার দিন সামিউল আলম ছৈলাবুনিয়া এলাকায় অবস্থান করছেন জানতে পেরে, জাকির অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সেখানে যান। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে সামিউল আলমকে কুপিয়ে জখম করেন। এ সময় স্বামীকে রক্ষা করতে তার স্ত্রী শাহনাজ পারভীন এগিয়ে এলে, তাকেও কুপিয়ে আহত করা হয় বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। আহত দুজনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর মির্জাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় জাকিরের সম্পৃক্ততার তথ্য পায় বলে দাবি করেছে।


পুলিশের ভাষ্য, ঘটনার পর জাকির এক জায়গায় দীর্ঘ সময় অবস্থান না করে দ্রুত অবস্থান পরিবর্তন করছিলেন। এতে তাকে শনাক্ত ও গ্রেফতারে কিছুটা সময় লাগে।

পরে ১৫ আগস্ট দুপুরে মির্জাগঞ্জ থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাদীর আবেদনের প্রেক্ষিতে মির্জাগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। হামলার সঙ্গে আরও কেউ জড়িত কি না, কিংবা হামলাকারীদের কেউ সহায়তা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ‘এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে পুলিশের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   গ্রেফতার  আইনজীবী  দম্পতি  কুপিয়ে  জখম  অভিযুক্ত  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: