মধুপুরে সড়কের পাশ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের মধুপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাকিম ড্রাইভার (৩৭) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট)

2026-08-16T16:18:09+00:00
2026-08-16T16:25:55+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
মধুপুরে সড়কের পাশ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৪:২৫ পিএম
মধুপুর থানা। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের মধুপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাকিম ড্রাইভার (৩৭) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) ভোরে উপজেলার  গোলাবাড়ী-নেকিবাড়ী মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাকিম ড্রাইভার উপজেলার গোলাবাড়ী গ্রামের আবু হানিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেষ রাতের কোনো একসময় হাকিমের মৃত্যু হয়ে থাকতে পারে। ভোরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।


খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মধুপুর থানা পুলিশ। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, তার কোমর থেকে শুরু করে উরু পর্যন্ত ভাঙা রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা অধিকতর তদন্তের পর স্পষ্ট হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মধুপুর  সড়ক  রক্তাক্ত মরদেহ  মরদেহ উদ্ধার  মরদেহ  সময়ের আলো  টাঙ্গাইল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: