হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে

2026-08-16T17:12:43+00:00
2026-08-16T19:48:27+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৭:৪৮ পিএম
হাটহাজারী মডেল থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ আনোয়ার আলী সরকার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। সুমাইয়া আক্তার উপজেলার উত্তর মার্দাশা ইউনিয়নের তেহমনি এলাকার বাসিন্দা। 


পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৩ বছর আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুমাইয়া। উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ আনোয়ার আলী সরকার বাড়ির প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী তিনি। ঘটনার দিন সকাল ৯টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকলে, সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে, হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, প্রাথমিকভাবে এটা আত্নহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   হাটহাজারী  গৃহবধূ  লাশ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: