বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সোলায়মান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার

2026-08-16T12:39:08+00:00
2026-08-16T12:39:08+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:৩৯ পিএম 
মোহাম্মদ সোলায়মান। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সোলায়মান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোলেয়মান পৌরসভার ৫ নং বটতল এলাকার অলি বিশ্বাসের বাড়ির শামসুল আলমের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।


নিহতের চাচা মনছুর জানান, সকালে তার ভাইয়ের নির্মাণাধীন নতুন পাকা ঘরের পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন সোলায়মান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বোয়ালখালী  বিদ্যুৎস্পৃষ্ট  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: