ফল আমদানি সহজ করতে যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

ফল আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিন সংরক্ষণের শর্ত তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এ ধরণের পণ্যে এলসি খোলার ক্ষেত্রে

2026-08-16T19:17:11+00:00
2026-08-16T19:17:11+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
ফল আমদানি সহজ করতে যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম 
ফল আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে মার্জিন সংরক্ষণের শর্ত তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত ছবি
ফল আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিন সংরক্ষণের শর্ত তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এ ধরণের পণ্যে এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন সংরক্ষণ করতে হতো। 

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিলাসী পণ্যের অন্তর্ভুক্ত হওয়ায় এতদিন ফল আমদানির জন্য এলসি খুলতে ১০০ শতাংশ মার্জিন সংরক্ষণ করতে হতো। তবে জনসাধারণ বিশেষ করে শিশু, রোগী, বৃদ্ধ ও গর্ভবতী মায়ের নিত্যদিনের খাদ্য তালিকায় ফল অপরিহার্য খাদ্য উপাদান। তাই জনস্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণের বিষয়টি বিবেচনা করে ফল আমদানিতে শতভাগ মার্জিন সংরক্ষণের শর্ত প্রত্যাহার করা হয়েছে।


শতভাগ মার্জিনের পরিবর্তে ব্যাংকগুলো ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ হার নির্ধারণ করতে পারবে। 

খাত সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে বাজারে প্রতিযোগিতা বাড়বে। এতে পণ্যটির সরবরাহ বাড়লে কমবে দাম।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  ফল  আমদানি 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: