অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

উত্তর অস্ট্রেলিয়ার শহর ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম বড় ও স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টেস্ট

2026-08-16T20:17:19+00:00
2026-08-16T22:14:13+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের রেকর্ড
দ্রুততম ম্যাচ জয়ে বিশ্বে ২য়, এশিয়ায় প্রথম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ১০:১৪ পিএম
অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম ম্যাচ জয়ে বিশ্বে ২য়, এশিয়ায় প্রথম বাংলাদেশ । ছবি : সংগৃহীত
উত্তর অস্ট্রেলিয়ার শহর ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম বড় ও স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে অজিদের বিপক্ষে এটি টাইগারদের দ্বিতীয় জয়। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল হিসেবে অনন্য রেকর্ড গড়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট জয়টি পেতে বাংলাদেশের লেগেছে মাত্র ৩টি ম্যাচ। এশিয়ার অন্যান্য পরাশক্তিদের মধ্যে এই একই কীর্তি অর্জন করতে পাকিস্তানের লেগেছিল ৭টি ম্যাচ, আর ভারতের অপেক্ষা করতে হয়েছিল ১২তম টেস্ট পর্যন্ত। অন্যদিকে, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ায় ১৫টি টেস্ট ম্যাচ খেলেও এখন পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি।


১৮৭৭ সালে মেলবোর্নে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের সূচনা করেছিল ইংল্যান্ড। সে হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম ম্যাচ জয়ে বিশ্বে প্রথম দল ইংল্যান্ড। বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়।

বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্যটির মাধ্যমে স্বাগতিক অস্ট্রেলিয়াও এক বিরল অভিজ্ঞতার মুখে পড়েছে। ১৯৯৫ সালের পর থেকে এই দীর্ঘ ৩১ বছরে ভারত ছাড়া এশিয়ার অন্য কোনো দলই তাদের ঘরের মাটিতে হারাতে পারেনি। বাংলাদেশ ডারউইন টেস্ট জিতে অজিদের সেই দীর্ঘদিনের আধিপত্য ও ধারায় ছেদ টানল। এর আগে ২০১৭ সালে মিরপুরে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

সময়ের আলো/টিকে
  বিষয়:   অস্ট্রেলিয়া  বাংলাদেশ  রেকর্ড  টেস্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: