জনগণকে দেওয়া ওয়াদা পালন করছে সরকার : প্রধানমন্ত্রী

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

জাতীয়

দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য। তাই জনগণকে দেওয়া ওয়াদা সরকার পালন করছে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী

2026-08-16T20:20:07+00:00
2026-08-16T20:27:51+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
জাতীয়
জনগণকে দেওয়া ওয়াদা পালন করছে সরকার : প্রধানমন্ত্রী
আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:২০ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৮:২৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলো
দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য। তাই জনগণকে দেওয়া ওয়াদা সরকার পালন করছে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। অন্য কোনো দেশের মতো নয়, আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চাই। নারীদের স্বনির্ভর ও শিক্ষিত হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য। জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার। তবে দেশকে এগিয়ে নিতে হলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষকে সঠিকভাবে তৈরি করতে না পারলে দেশকে কাঙ্ক্ষিত স্থানে নেয়া সম্ভব নয়।

বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীত বিবেচনা করে বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আজকে যারা নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছে, বিগত ১৭ বছরে তারা রাজপথ ছিল না।

এ সময় যারা এখন সংস্কারের কথা বলে তারা গত ১৭ বছরে কোথায় ছিল বলেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।


পরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শোলাকিয়া ইদগাহ মাঠে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন (পুতুল), মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাঝহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড.জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড.ফজলুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এড.আশরাফ জালাল খান মনন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল সহ দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   জনগণ  ওয়াদা  সরকার  প্রধানমন্ত্রী  তারেক রহমান  সময়ের আলো  কিশোরগঞ্জ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: