ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ ভাঙল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গরিবের বুফে’ নামে পরিচিতি পাওয়া রাজধানীর আগারগাঁওয়ের ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।রোববার (১৬

2026-08-16T20:38:48+00:00
2026-08-16T20:38:48+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
বিবিধ
ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ ভাঙল ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গরিবের বুফে’ নামে পরিচিতি পাওয়া রাজধানীর আগারগাঁওয়ের ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

রোববার (১৬ আগস্ট) ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হোটেলটির অবৈধ স্থাপনা ভেঙে দেয়।

দীর্ঘদিন ধরে আগারগাঁওয়ের মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল মিজানুর রহমানের বিরুদ্ধে। এতে পথচারীদের চলাচলে বাধা এবং সড়কে যানজট তৈরি হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।


ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেলটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে। 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১০ আগস্ট মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভাইরাল  মিজানের ভাতের হোটেল  ডিএনসিসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: