১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

মাত্র ১০০ টাকায় এক টুকরো গরুর মাংসের সঙ্গে আনলিমিটেড ভাত, ডাল ও আলু বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি

2026-08-09T19:19:48+00:00
2026-08-09T19:27:31+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৭:২৭ পিএম
ভাইরাল মিজান গ্রেফতার । ছবি : সংগৃহীত
মাত্র ১০০ টাকায় এক টুকরো গরুর মাংসের সঙ্গে আনলিমিটেড ভাত, ডাল ও আলু বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া 'ভাইরাল মিজানকে' গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

পরবর্তীকালে সরকারি কাজে বাধা প্রদান ও সিটি করপোরেশনের কর্মীসহ পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার দুপুরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আগারগাঁও এলাকায় ফুটপাতের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পরিদর্শনে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানের সময় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর চড়াও হন।


ঘটনার বর্ণনা দিয়ে কাফরুল থানার ওসি বলেন, "অভিযান পরিচালনার সময় ডেসকো ও সিটি করপোরেশনের কর্মীদের কাজে বাধা দেন মিজান। একপর্যায়ে তিনি সেখানে থাকা সিটি করপোরেশনের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শারীরিকভাবে আঘাত করেন। এরপরই তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।"

উল্লেখ্য, রাজধানী আগারগাঁওয়ের ফুটপাতে ‘নিজের হাতে লইয়া খাইবেন, ১৪ বার নিয়ে খাইবেন’ শিরোনামে সস্তায় খাবার পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হন মিজানুর রহমান। সাশ্রয়ী মূল্যে আনলিমিটেড ভাতের সুযোগ থাকায় প্রতিদিন অসংখ্য মানুষ তার দোকানে ভিড় জমাতেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ১০০ টাকায় গরুর মাংস-ভাত  ভাইরাল মিজান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: