গজারিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে মেঘনা নদীতে ডুবে সাইফা নামে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।রোববার (১৬

2026-08-16T20:53:58+00:00
2026-08-16T20:54:47+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
গজারিয়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৫৩ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৮:৫৪ পিএম
শিশুর মরদেহ। ছবি : প্রতীকী
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে মেঘনা নদীতে ডুবে সাইফা নামে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

সাইফা উপজেলার বড় রায়পাড়া গ্রামে নানা নোয়াব মিয়ার বাড়িতে মায়ের সঙ্গে থাকত। তার বাবা আসাদ মিয়া ও মা সাবিনা আক্তার।


​স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির নানার বাড়ি মেঘনা নদীর তীরে অবস্থিত। রোববার সকালে শিশুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। তারপর বিকেল ৫টার দিকে স্থানীয়রা নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।

​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে প্রথম শুনলাম। আমি বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি।’

সময়ের আলো/মহু
  বিষয়:   গজারিয়া  নদী  ডুবে  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: