ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ডেঙ্গুর প্রকোপে দেশে এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।

2026-08-16T21:10:33+00:00
2026-08-16T21:10:33+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:১০ পিএম 
ছবি : সংগৃহীত
ডেঙ্গুর প্রকোপে দেশে এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। একই সময়ে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়।

নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৭০১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ হাজার ১৫৯ জন।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪১৭ জন। এছাড়া খুলনায় ৯৭, চট্টগ্রামে ৮২, বরিশালে ৮০, ময়মনসিংহে ৬৫ এবং রাজশাহীতে ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেছে ১৬ জনের।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: